সিলেটে চলন্ত ট্রেন থেকে ১৬৫ বোতল ফেন্সিডিলসহ আটক ১

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ১৭, ২০১৮
সিলেটে চলন্ত ট্রেন থেকে ১৬৫ বোতল ফেন্সিডিলসহ আটক ১

Manual2 Ad Code

সুমন আহমদ : ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়নন্তিকা এক্সপ্রেস ট্রেন থেকে ১৬৫ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় মোগলাবাজার মাইজগাঁও নামক স্থান থেকে রাসেল রহমানী নামে ঐ ব্যক্তিকে ফেন্সিডিলসহ আটক করেন এটিএসআই সামছুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা। আটক রাসেল রহমানী ভোলা জেলার সদর থানার পশ্বিম উকিলপাড়ার আলতাফুর রহমানের ছেলে।
সিলেট রেলওয়ের জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, আটক রাসেল রহমানী কালো ট্রলি ব্যাগে করে ১৬৫ বোতল ফেন্সিডিল নিয়ে সিলেট আসার পথে আটক হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

 

লেখক সুমন আহমদ
দক্ষিণ সুরমা প্রতিনিধি
দৈনিক যায়যায় দিন।

Manual1 Ad Code