সাংবাদিক ইকবাল মনসুর আর নেই

sylhetsurma.com
প্রকাশিত মে ২, ২০১৮
সাংবাদিক  ইকবাল মনসুর আর নেই

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : দীর্ঘদিন লিভার ক্যান্সারের সাথে নিজের বেঁচে থাকার লড়াইয়ে অবশেষে হেরে গেলেন সাংবাদিক ইকবাল মনসুর।ইন্নালিল্লাহি….রাজিউন।  বুধবার (২ মে) সকাল সাড়ে দশটার দিকে সিলেট নগরীর কাজলশাহস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখা কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল।

Manual5 Ad Code

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। ইকবাল মনসুর ছিলেন সিলেটের এক পরিচিত আলোকচিত্রী। তিনি দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী, সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখা কমিটির সাবেক সভাপতি ছিলেন।

Manual3 Ad Code

মৃত্যুকালে তিনি মা ও বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ আসর সিলেট নগরীর ভাতালিয়া জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা যায়। জানাজা শেষে তাকে ভাতালিয়া গোরস্থানে দাফন করা হবে।

Manual3 Ad Code