• ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সিলেট নগরীর উপশহর থেকে মোটরসাইকেল চোর আটক

প্রকাশিত জুলাই ৫, ২০১৮
সিলেট নগরীর উপশহর থেকে মোটরসাইকেল চোর আটক

Manual3 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট নগরীর শাহজালাল উপশহর থেকে মোটরসাইকেলসহ এক চোরকে আটক করা হয়েছে। আটককৃতকে বুধবার (৪ জুলাই) সিলেট আদালতে প্রেরণ করা হয়।

Manual3 Ad Code

এসএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, শাহজালাল উপশহর এলাকার নাঈম খান তার মোটরসাইকেল বাসার সামনে রাস্তার পাশে রেখে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় ২ জন অজ্ঞাতনামা লোক তার মোটরসাইকেলটি চালু করে নিয়ে যাচ্ছিল।

তখন নাঈম চিৎকার করে মোটর সাইকেলটি আটকানোর চেষ্টা করে। পরে স্থানীয় লোকজনদের সহায়তায় মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়। অপরজন পালিয়ে যায়। নাইম খান উপশহরের ব্লক-ই, রোড নং-১, লাকী হাউজ-৫/১ এর হাবিবুর রহমান খান এর ছেলে।

Manual1 Ad Code

আটককৃত আব্দুর রহমানের ছেলে জাহিদ মিয়া (২০) ও পলাতক মনির রহমান এর ছেলে নাজমুল (১৯)। তারা রংপুর জেলা সদরের সাবাজপুর কাসিপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে সিলেট এয়ারপোর্ট রোডের সুবিদ বাজার মঈন উদ্দিন এর রিক্সার গ্যারেজে বসবাস করেন।

এ ব্যাপারে নাঈম খান আটককৃত জাহিদ মিয়া ও নাজমুল এর বিরুদ্ধে শাহপরাণ থানায় একটি মামলা (নং ২(০৭)২০১৮) দায়ের করেছেন।

Manual4 Ad Code