অবশেষে লাইফ সাপোর্টে থাকা আলী আর নেই

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৪, ২০১৮
অবশেষে লাইফ সাপোর্টে থাকা আলী আর নেই

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সাউথ সুরমা নিউজ ২৪ ডটকমের প্রকাশক হাজী গুলজার আহমদের ভাতিজা ও ব্যবসায়ী হেলাল উদ্দিনের পুত্র মোঃ জালাল উদ্দিন আলী (১৮) সিলেট ওসমানী হাসপাতালের লাইফ সাপোর্টে থাকাবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না………….রাজিউন। শনিবার ভোর ৬ টায় তিনি আলো আধাঁরের এ পৃথিবী ছেড়ে চলে যান পরপারে। শনিবার বাদ আছর কুচাই সুলতানপুর জামে মসজিদে তার নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরশায়ীত করা হয়। উল্লেখ্য গত সোমবার সকালে কুচাই ইছরাব আলী হাই স্কুলের সামনে মটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হন তিনি । পরে স্থানীয় লোকজন তাকে সিলেট ওসমানী হাসপাতালের নিয়ে যান । হাসপাতালের ডাক্তারা তার অবস্থার অবনতি দেখে আইসিইউতে ভর্তি করেন। পরে তার অবস্থার আরো অবনতি হলে তাকে শুক্রবার রাতে লাইফ সাপোর্টে রাখা হয়।