আওয়ামী লীগ নেতা শামীমের মৃত্যুতে স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতির শোক প্রকাশ

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৫, ২০১৮
আওয়ামী লীগ নেতা  শামীমের মৃত্যুতে স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতির শোক প্রকাশ

Manual5 Ad Code

সিলেট মহানগর আওয়ামী লীগের ২৭ নং ওয়ার্ডের কোষাধ্যক্ষ(অর্থ-সম্পাদক) ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আজীবন সদস্য আব্দুস সালাম শামীমের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন,দক্ষিণ সুরমার ঐহিত্যবাহী সামাজিক সংগঠন স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতির নেতৃবৃন্দ। এক শোক বার্তায় সংগঠনের সভাপতি রেজাউল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক মো.সুমন হোসেন মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বলেন মরহুম আব্দুস সালাম শামীম ছিলেন, একজন সমাজসেবী ও কদমতলী এলাকার বাসিন্দা। এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তার ছিলো সরব উপস্থিতি। আমরা একজন দক্ষ সংগঠককে হারিয়েছি। উল্লেখ্য শনিবার রাত ৯ টায় সিলেট নগরির ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন আব্দুস সালাম শামীম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৮ বছর। তিনি কদমতলী এলাকার ২০৫ নং স্বর্ণশিখার জাহান ম্যানশনের মৃত আব্দুর রশিদের পুত্র। আব্দুস সালাম শামীম দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভোগছিলেন। তিনি ২ পুত্র সন্তানের জনক। ২ ভাইয়ের মধ্যে তিনি ২য়। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রেস-বিজ্ঞপ্তি।