জৈন্তাপুর থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশিত আগস্ট ২৩, ২০১৮

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার :
সিলেট থেকে আব্দুল্লাহ জাবেদ (২০) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ২২ আগস্ট ভোরে জৈন্তাপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ রাধানগর গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র। তার গলায় এবং শরীরের একাদিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করছে পুলিশ।
পুলিশ এবং পারিবারিক সূত্র জানায়, গত ১৮ আগস্ট গোবিন্দগঞ্জ বাজার থেকে জাবেদ নিখোঁজ হয়। পরে পুরো এলাকা এবং স্বজনদের বাড়ি খুঁজে জবেদকে না পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। জাবেদ সিলেট এমসি কলেজে স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলো। দীর্ঘ দিন থেকে তার চাচা আব্দুল হান্নানের সাথে তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ হত্যাকান্ডে তার চাচার হাত থাকতে পারে বলে ধারনা করছে জাবেদের পরিবার। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।