শীঘ্রই ঘোষণা হচ্ছে সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি!

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২, ২০১৮
শীঘ্রই ঘোষণা হচ্ছে সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি!

Manual3 Ad Code

আজাদ আহমদ : চারিদিকে সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গুঞ্জনে কখনো মামুনুর রশিদ মামুন সভাপতি আর সাধারণ সম্পাদক হিসেবে মাহবুবুল হক চৌধুরীর নাম শুনা যাচ্ছে। আবার কখনো আলোচনায় আসছে নজিবুর রহমান নজিব ও সিদ্দিকুর রহমান পাপলু। তবে দীর্ঘ ১৮ বছর পর নতুন কমিটি গঠনের গুঞ্জনে সিলেট যুবদলের নেতাকর্মীদের মধ্যে একধরণের প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

Manual2 Ad Code

কেন্দ্রীয় বিএনপি নেতা মেয়র আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ট একটি সূত্র বলছে, দ্রুতই সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি ঘোষণা করা হবে। লন্ডনে অবস্থান করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদনের অপেক্ষায় আছে কয়েকটি কমিটি। সেই কয়েকটির মধ্যে  সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটিও।

Manual7 Ad Code

দলীয় সূত্র বলছে, সর্বশেষ ২০০০ সালে যুবদলের কেন্দ্রীয় সভাপতি মির্জা আব্বাস ও সাধারণ সম্পাদক গয়েশ্বর চন্দ্র রায় সিলেট জেলা যুবদলের কমিটি অনুমোদন দেন। এই দীর্ঘ সময়ে কমিটির অনেক নেতাই মারা গেছেন, কেও কেও বিদেশে স্থায়ী ভাবে বসবাস করছেন। সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান জেলা বিএনপিতে সক্রিয় থাকার কারণে যুবদলের নিয়মিত কর্মসূচিতে অংশ নিতে পারেন না।

Manual4 Ad Code

এছাড়া প্রায় ১৮ বছর আগে করা ৭১ সদস্যের কমিটির মধ্যে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন’সহ মাত্র ১৭ থেকে ১৮ জন নেতা বর্তমানে যুবদলের রাজনীতিতে সক্রিয় থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে সিলেট জেলা যুবদলের নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সিলেট বিএনপির রাজনীতিতে বিদ্যমান দুইটি গ্রুপ তাদের স্বপক্ষে পৃথক পৃথক কমিটি কেন্দ্রের কাছে জমা দেয়। সেই তালিকা সমন্বয় করে নতুন কমিটি সাজানো হয়েছে।

এদিকে, গত কয়েকদিন ধরে সিলেট যুবদলের নতুন কমিটি ঘোষণা হচ্ছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। জেলায় নতুন সভাপতি-সাধারন সম্পাদক-সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘুরে ফিরে বর্তমান সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম জায়গীরদার, নজিবুর রহমান নজিব (সাবেক ছাত্রদল নেতা), কামরুল হাসান শাহীন(সাবেক ছাত্রদল নেতা), মাহবুবুল হক চৌধুরী(সাবেক ছাত্রদল নেতা), সিদ্দিকুর রহমান পাপলু (সাবেক ছাত্রদল নেতা), জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক, সাঈদ আহমদ (সাবেক ছাত্রদল নেতা), কোহিনূর আহমদ, হাবিবুর রহমান হাবিব, আজিজুল হোসেন আজিজ (সাবেক ছাত্রদল নেতা),সাহেদ আহমদ, দেলোয়ার হোসেন দিলু, ময়নুল ইসলাম মঞ্জু, মকসুদুল করিম নুহেল, সামছুল ইসলাম টিটু, সোনাহর আলী সোহেল, মাসুদ আলী মাছুম, মঈন উদ্দিনের  নাম আসছে।

সিলেট মহানগর যুবদলের নতুন কমিটিতে সভাপতি-সাধারন সম্পাদক-সাংগঠনিক সম্পাদক হিসেবে যাদের নাম বার বার শুনা যাচ্ছে তারা হলেন- মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, আব্দুল আজিজ, নেওয়াজ বকত তারেক, শামীম মজুমদার, আনোয়ার হোসেন মানিক, শাহ সাইদুর রহমান হিরু, নাজমুল হোসেন রিপন, শফিকুর রহমান টুটুল, ছাব্বির আহমদ, সোহেল মাহমুদ, দেওয়ান জাকির, তছির আলী, এ বি সিদ্দিকী বাবু প্রমুখ।

Manual5 Ad Code