প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় লিপন বকস’কে দক্ষিণ সুরমা ট্রাক শ্রমিক কমিটির সংবর্ধনা প্রদান

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৫, ২০১৮

Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক :  সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের জনন্দদিত কাউন্সিলর আলাহাজ্ব তৌফিক বকস্ লিপন প্যানেল মেয়র-১ নির্বাচিত হওয়ায় দক্ষিণ সুরমা উপজেলা ট্রাক, পিকআপ, কার্ভারভ্যান শ্রমিক কমিটির পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার সময় শ্রমিক কমিটির কদমতলীস্থ স্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।

Manual6 Ad Code

অনুষ্টানে সংবর্ধিত অতিথি আলাহাজ্ব তৌফিক বকস্ লিপন তার বক্তব্যে বলেন এই ২৬নং ওয়ার্ড তথা সিলেটবাসী সহ মেহনতি শ্রমিক ভাইদের দোয়া, ভালবাসা এবং সার্বিক সহযোগিতায় আজ আমি সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছি। এজন্য আমি আপনাদের কাছে ধন্য এবং কৃতজ্ঞ। তাই যতদিন বেঁচে থাকব ততদিনই যেন এলাকাবাসীর সুখে-দুঃখে কাজ করে যেতে পারি। দক্ষিণ সুরমা উপজেলার ট্রাক,পিকআপ, কার্ভারভ্যান শ্রমিক কমিটির সভাপতি মোঃ কাউছার আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুফ আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী স্বর্ণশিখা সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন।

উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা ট্রাক, পিকআপ, কার্ভারভ্যান শ্রমিক কমিটির সহ-সভাপতি মামুন আহমদ, সহ-সম্পাদক ফলিক আহমদ, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ, কোষাধ্যক্ষ কুতুব আহমদ, সদস্য শাকিল আহমদ, কুটু মিয়া কুটি। এছাড়া আরো উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা ট্রাক, পিকআপ, কার্ভারভ্যান শ্রমিক কমিটির নেতৃবৃন্দ।

Manual7 Ad Code