শিববাড়ি জৈনপুর এলাকায় জামেয়া তাহফিজুল কুরআন’র বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৪, ২০১৮

Manual1 Ad Code

Manual1 Ad Code

গতকাল শুক্রবার বিকেল ২ টা থেকে মধ্য রাত পর্যন্ত দক্ষিণ সুরমার শিববাড়ি জৈনপুর এলাকায় অবস্থিত জামেয়া তাহফিজুল কুরআন সিলেটের উদ্যোগে আয়োজিত ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল সুন্দর ও সুষ্টভাবে সম্পন্ন হয়েছে। ওয়াজ মাহফিলে তাফসির পেশ করেন, ঢাকার পেপসিকোলো জামে মসজিদের খতিব মাওলানা হোসাইন আহমদ যুক্তিশাহী, বাংলা ভিশনের ইসলামী আলোচক মুফতি মফিজুর রহমান আসাদী, মিরপুর ১ মসজিদে বায়তুল্লাহ এর খতিব মাওলানা জাফর আহমদ সিরাজী,মাওলানা নুরুল হক (নবীগঞ্জী), সিলেট নবাব রোডের বায়তুল মুয়াজ্জম জামে মসজিদের ইমাম ওখতিব মাওলানা নুর উদ্দিন আহমদ দয়ামিরী, কদমতলী পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মজির উদ্দিন কাসেমী, সিলেট জামেয়া তাহফিজুল কুরআন এর শিক্ষাসচিব মাওলানা ইলিয়াস আহমদ, ধরাদর পুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুল মুহিত হোসাইনি। ওয়াজ মাহফিলে আগত অতিথিবৃন্দসহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিষ্ঠাতা মুহতামিম হাফিজ ক্বারী মো. আখতার হোসাইন। ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম এ মালেক, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান, ডা. মুহিবুর রহমান মুহিত, দৈনিক সিলেটের দিনকালের স্টাফ রিপোর্টার জাবেদ এমরান, ২৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক এম এ মতিন, ছাত্রদল নেতা খছরুল আহমদ, রহমত আলী, যুবলীগ নেতা জনি আহমদ প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

Manual8 Ad Code