কারাবন্দি বিএনপি নেতা আলী ও ফয়সলের বাসায় ইনাম আহমদ

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৩০, ২০১৮

Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : কারান্তরিন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ও জেলা বিএনপির ১ম যুুগ্ম সম্পাদক মাহবুবুর রব ফয়সলের বাসায় গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী ইনাম আহমদ চৌধুরী।

বৃহস্পতিবার রাত ৯টায় তিনি এ দুই নেতার বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

Manual5 Ad Code

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, মহানগর সিনিয়র সহ সভাপতি সালেহ আহমদ খছরু, মহানগর বিএনপির সহ সভাপতি ডা. নাজমুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির সদস্য সেলিম আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি লিটন আহমদ প্রমুখ।

Manual3 Ad Code