• ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহবান এডভোকেট জামানের

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১, ২০১৮
৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহবান এডভোকেট জামানের

Manual3 Ad Code

জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা
সিলেট সুরমা ডেস্ক :  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক ও সিলেট ৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে গণতন্ত্র উদ্ধার ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসাবে। তাই ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে যে কোনো মূল্যে বিজয়ী করতে দেশ প্রেমিক ছাত্র-জনতাকে ঝাঁপিয়ে পড়তে হবে। এই নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জননেত্রী খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে।

তিনি শুক্রবার সন্ধ্যায় জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের এক যৌথ মতবিনিময় সভায় এডভোকেট সামসুজ্জামান একথাগুলো বলেন।

Manual4 Ad Code

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আহমদ বাবুলের সভাপতিত্বে ও জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমদের পরিচালনায় অনান্যাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আহমদ, লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা উলামাদলের সভাপতি কামাল উদ্দিন।

Manual5 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন মিসবাহ উদ্দিন, এখলাছুর রহমান, নাছির উদ্দিন, রুমেল আহমদ, মিসবাহুল আম্বিয়া, আমিনুর রহমান আমিন, ফরিদ আহমদ, আয়নুল মালিক লিঠন, বেলাল আহমদ, মিনহাজ উদ্দিন সিরাজ, মিসবাউজ্জামান মিসবাহ, সাদ্দাম আহমদ, কাওছার আহমদ, কবির আহমদ, আলা উদ্দিন আল আশরাফ, নাদিম আহমদ, জুবের আহমদ প্রমুখ।

Manual3 Ad Code