এমপি ইয়াহইয়া চৌধুরীর গাড়িতে হামলা

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২, ২০১৮
এমপি ইয়াহইয়া চৌধুরীর গাড়িতে হামলা

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে মহাজোট মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া এমপি’র গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।  শনিবার (১ডিসেম্বর) রাত ১১টায় ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেন ওসমানীনগর থানার অফিসার ইন-চার্জ (ওসি) এস এম আল মামুন।

Manual5 Ad Code

প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে- এমপি ইয়াহইয়া চৌধূরী বুরুঙ্গা এলাকা থেকে সিলেট শহরে ফেরার পথে বুরুঙ্গা বাজারে স্কুল গেইটের সামনে আসামাত্র তাঁর গাড়িতে গুলি করে দুর্বৃত্তরা। হামলার সময় আত্মরক্ষার জন্য এমপি এহিয়া হামলাকারীদের লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি ছুড়েন এবং তার সঙ্গে থাকা লোকজন হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।  তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে। এসময় আতংকিত হয়ে বুরুঙ্গা বাজারের ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে দেন।

Manual6 Ad Code

এব্যাপারে এমপি ইয়াহইয়া চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

তথ্য সুত্র : লিংক সংযুক্ত – বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম 

Manual6 Ad Code