প্রতীক পেয়েই প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৮
প্রতীক পেয়েই প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

Manual2 Ad Code

 সিলেট সুরমা ডেস্ক : সোমবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমদাদুল ইসলাম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। প্রতীক বরাদ্ধ পেয়ে প্রার্থীদের অনেকেই হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারত শেষে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণায় নেমে পরেন। দুপুরের পর থেকে নগরীতে অনেক প্রার্থীর পক্ষে মাইকিং করতে দেখা যায়।

সিলেট ১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ড. একে আব্দুল মোমেন (নৌকা) প্রতীক পেয়েই দলীয় নেতাকর্মীদের নিয়ে নগরীর ধোপাদিঘীরপারে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। এই আসনের বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ) প্রতীক বরাদ্ধ পেয়ে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন। পরে তার সমর্থনে নগরীরে একটি মিছিল বের হয়।

Manual1 Ad Code

জেলার ৬টি আসনে মোট ভোটার ২২ লাখ ৫৪ হাজার ৩১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫০ হাজার ৪১০ জন ও নারী ভোটার ১১ লাখ ৩ হাজার ৯৪৪ জন।

Manual7 Ad Code