ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণ উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০১৮
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণ উদ্ধার

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৫২ টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যার ওজন ৬ কেজি ৩২ গ্রাম এবং আনুমানিক মূল্য ২ কোটি টাকার ২ লাখ ২৪ হাজার টাকা।

Manual7 Ad Code

সিলেট কাস্টমস এর সহকারী কমিশনার আহমেদুর রেজা সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। এক ব্রিফিংয়ে তিনি জানান, দুবাই থেকে ছেড়ে আসা বিজি-২৪৮ বিমানটি সকাল সাড়ে আট টায় ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছায়। গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে তল্লাশী চালায় কাস্টমস কর্তৃপক্ষ। এসময় সিটের উপরের লাগেজ রাখার স্থানে একটি ব্যাগ পান তারা।

সেই ব্যাগ থেকেই ৫২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়; যার প্রতিটির ওজন ১১৬ গ্রাম। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Manual2 Ad Code