সিলেট জেলা প্রেসক্লাবের বিজয় দিবস পালন

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৮
সিলেট জেলা প্রেসক্লাবের বিজয় দিবস পালন

Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : মহান বিজয় দিবস উলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে সিলেট জেলা প্রেসক্লাব। কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৬ ডিসেম্বর) সকালে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ক্লাব নেতৃবৃন্দ। এরপর বেলা ১১টায় জিন্দাবাজারস্থ জেলা প্রেসক্লাব মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এসময় ক্লাব নেতৃবৃন্দ জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

Manual7 Ad Code

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান, সহ সভাপতি সাত্তার আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিনুল হক তুহিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, দপ্তর সম্পাদক ইমরান আহমদ, ক্লাব সদস্য হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ মোহসীন, হাসিনা বেগম, আশরাফ উদ্দিন রাজু, মামুন হাসান, মঞ্জুর হোসেন খান, সুলতান সুমন, সাইফ আল অপু, ইয়াহইয়া মারুফ, শাহিন আহমদ, দিব্য জ্যোতি সী, সুব্রত দাস প্রমুখ।

Manual1 Ad Code