সিলেটে সাবেক কাউন্সিলর নজরুলসহ বিএনপি-জামায়াতের ৩২ নেতা আটক

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮
সিলেটে সাবেক কাউন্সিলর নজরুলসহ বিএনপি-জামায়াতের ৩২ নেতা আটক

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট মেট্রোপলিটন এলাকায় পুলিশী অভিযানে বিএনপি-জামায়াতের ৩২ নেতা-কর্মী গ্রেফতার হয়েছে। এর মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জামায়াত নেতা আব্দুল জলিল নজরুল ও ওয়ারেন্টভুক্ত ৫ জন ও নিয়মিত মামলার আসামী রয়েছে ২৭ জন।

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা এ তথ্য নিশ্চিত করে জানান, অপরাধী হিসাবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

Manual6 Ad Code

বিএনপি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি আজির উদ্দিন চেয়ারম্যান, ইউপি সদস্য এনামুল হোসেন এনাম, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি মুফতি বদরুন নুর সায়েক, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ওলিউর রহমান ডেনি, মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফজলুল হক, ১৬ নম্বর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি বেলাল আহমদ, যুবদল নেতা গাজী লিটন, জেলা ছাত্রদলের সাবেক নেতা মীর্জা জাহেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শামীম আহমদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক কৃষ্ণঘোষ, জেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক শাহজাহান আহমদ, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চমক আলীর পুত্র সোহেল আহমদ, ছাত্রদল নেতা জাহেদ আহমদ, সোহেব খান, তানজিল আহমদ, ১৬ নং ওয়ার্ড জাসাসের সাধারণ সম্পাদক রুমান খান, বিএনপি কর্মী হাবিবুর রহমান ডালিম, খোরশেদ আলম প্রমুখ।

Manual8 Ad Code

গত সোমবার সিলেট-১ আসনে ঐক্যফ্রন্ট তথা বিএনপি মনোনীত প্রার্থী খন্দাকর আব্দুল মুক্তাদির তার কর্মীদের আটক করা হয়েছে মর্মে সাংবাদিকদের কাছে একটি তালিকা তুলে ধরেন।

Manual5 Ad Code