মুক্তাদিরের বিরুদ্ধে মোমেনের করা রিট খারিজ

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮
মুক্তাদিরের বিরুদ্ধে মোমেনের করা রিট খারিজ

Manual3 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট-১ আসনে ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের বিরুদ্ধে মহাজোট ও আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আবদুল মোমেনের দায়ের করা রিট আবেদন খারিজ করেছে হাই কোর্ট।

Manual3 Ad Code

বুধবার (২৬ ডিসেম্বর) সকালে শুনানি শেষে হাই কোর্ট এ রিট আবেদন খারিজ করে দেন।

Manual5 Ad Code

শুনানিতে ড. এ কে আবদুল মোমেনের পক্ষে এডভোকেট শাহ মঞ্জুরুল হক এবং খন্দকার আবদুল মুক্তাদিরের পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ অংশ নেন।

রিট আবেদন খারিজের বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার আব্দুল হালিম কাফি বলেন, খন্দকার আবদুল মুক্তাদিরের বাবা খন্দকার আবদুল মালিক কৃষি ব্যাংকের একটি ঋণের জামিনদার ছিলেন। ঋণের বিষয়টি ১৯৮৫ সালে নিষ্পত্তিও হয়ে যায়। নিষ্পত্তিকৃত এ বিষয়টি নিয়ে ড. এ কে মোমেন হাই কোর্টে রিট পিটিশন করে খন্দকার মুক্তাদিরের প্রার্থিতা চ্যালেঞ্জ করেন।

Manual5 Ad Code

আদালতের বিচারক শুনানি শেষে রিট পিটিশনটি নামঞ্জুর করে দেন বলে জানান তিনি।

Manual2 Ad Code