সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা : মোড়ে মোড়ে যানবাহন তল্লাশী

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৮
সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা : মোড়ে মোড়ে যানবাহন তল্লাশী

Manual3 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : নির্বাচনকে কেন্দ্র করে সিলেটে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃ্খলা রক্ষাকারীবাহিনী। পুলিশের পাশাপাশি, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী নগরীতে নগরীতে টহল দিচ্ছে। মোড়ে মোড়ে যানবাহন তল্লাশী করা হচ্ছে।

Manual6 Ad Code

নির্বাচনে স্টাইকিং ফোর্স হিসাবে দায়িত্বে থাকা সেনাবহিনীকে নগরীর বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়। দুপুর ১২টার দিকে উপশহর এলাকায় চেক পোস্ট বসিয়ে সেনাবাহিনীর সদস্যরা সন্দেহজনক গাড়ি চেক করেন। একই সাথে সিলেটের ৬টি আসনে দায়িত্বরত সেনা সদস্যরা নিরাপত্তা টহলে আছেন বলে জানান সংশ্লিষ্টরা।

Manual7 Ad Code

এদিকে সিলেটে র‌্যাবও বিভিন্ন স্থানে অস্থায়ী চৌকি বসিয়েছে। র‌্যাব-৯ এর মিডিয়া উইঞসের পরিচারক এএসপি মনিরুজ্জামান জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

৩০ ডিসেম্বর নির্বাচনের দিন সিলেট মহানগর ও জেলার সবকটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছে সিলেট জেলা ও মহানগর পুলিশ।

Manual7 Ad Code

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল-মুসা জানান, প্রতিটি কেন্দ্রের বাইরে এক বা একাধিক গুরুত্বপূর্ণ ওয়ার্ডে মোবাইল পেট্রোল টিমের পাশাপাশি ৪/৫টি ওয়ার্ডে একটি করে স্ট্রাইকিং ফোর্স থাকবে।

তিনি জানান, এর বাইরেও সদরদপ্তরে রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে এবং প্রতিটি কেন্দ্রে সাদা পোশাকে নজরদারি করবে পুলিশ।

এছাড়াও মহানগর পুলিশের আওতাধীন ২৯৩টি কেন্দ্রের মধ্যে ২০২টি গুরুত্বপূর্ণ কেন্দ্রেও বিশেষ নজরদারি রাখা হবে।

Manual6 Ad Code

এদিকে সিলেট জেলায় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত কমিশনার শামসুল ইসলাম সরদার।

তিনি জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ মোতায়েন ছাড়াও প্রতিটি ইউনিয়নে একটি করে মোবাইল পেট্রোল থাকবে এবং প্রতিটি থানায় একটি স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ থাকবে।

এছাড়াও জেলা পর্যায়ে ২টি বিশেষ স্ট্রাইকিং ফোর্স এবং প্রতিটি কেন্দ্রে সাদা পোশাকে পুলিশ নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন তিনি।