লাখ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত নাহিদের

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮
লাখ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত নাহিদের

Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট-৬ আসনের ১৮৯টি কেন্দ্র মিলিয়ে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন আওয়ামী লীগের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

Manual3 Ad Code

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সারা দেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার ১৮৯ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ২০০৬৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের ফয়সল আহমদ চৌধুরী পেয়েছেন ১০৬৩৮৯ ভোট।

Manual1 Ad Code

যদিও গোলাপগঞ্জ উপজেলার এ আসনে আরও ২ কেন্দ্রের ফলাফল ঘোষণা এখনো বাকী।

Manual1 Ad Code