নগরীর যানজট নিরসনে শীঘ্রই বাস সার্ভিস চালু হবে : মেয়র আরিফ

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০১৯
নগরীর যানজট নিরসনে শীঘ্রই বাস সার্ভিস চালু হবে : মেয়র আরিফ

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট নগরীর সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে যানজট। যানজট নিরসনে অনেক পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এই যানজট সমস্যা সমাধানে সিলেট সিটি কর্পোরেশন খুব শীঘ্রই নগরীতে বাস সার্ভিস চালু করবে। এ ব্যাপারে দেশের অন্যতম গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান নিটল টাটা এর সাথে আলোচনা চলছে। আমাদের এই নগরীর সব ধরনের সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন সরকার ও জনগণের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। তিনি নগর উন্নয়নে সকল মহলের সহযোগিতা কামনা করেন।

Manual3 Ad Code

মেয়র আরিফ শনিবার দুপুরে নগরীর নাইওরপুলে নিটল মটরস লিমিটেড এর উদ্যোগে ও জালালাবাদ মটরস এর ব্যবস্থাপনায় দৃষ্টি নন্দন টাটা পিকআপ শো-রুম ও ৩দিন ব্যাপী গাড়ি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত আশাবাদ ব্যক্ত করেন।

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক, জালালাবাদ মটরসের চেয়ারম্যান এহতেশামুল হক চৌধুরী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র প্রেসিডেন্ট খন্দকার সিপার আহমদ, ভাইস প্রেসিডেন্ট এমদাদ হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, নিটল মটরস লিমিটেডের সিইও মোস্তাক আহমদ, জি.এম সিরাজুল ইসলাম।

Manual7 Ad Code

জালালাবাদ মটরস এর জি.এম জাহাঙ্গীর আহমদের উপস্থাপনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র পরিচালক হিজকিল গুলজার, ফালাহ উদ্দিন আলী আহমদ, আব্দুর রহমান, ওয়াহিদুজ্জামান ভূট্টু।

Manual1 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যকরী সভাপতি গোলাপ হাদী সাইফুল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন তালুকদার, সিলেট জেলা পার্সেল সমিতির সভাপতি মানিকুজ্জামান চৌধুরী মানিক, জালালাবাদ মটরসের অন্যতম কর্ণধার তানভীর মুর্শেদ এহতেশাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, পরিবহন ব্যবসায়ী শামসুদ্দিন বাবুধন, নিটল মটরসের এক্সিকিউটিভ (সেলস্ এন্ড মার্কেটিং) মোঃ আবু খায়ের আল রাসেল প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নাইওরপুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজমুদ্দিন কাসেমী।

Manual4 Ad Code

পরে ফিতা কেটে টাটা পিকআপ শো-রুম ও ৩দিন ব্যাপী গাড়ি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মেয়র আরিফুল হক চৌধুরী সহ অতিথিবৃন্দ।