সিলেটের গোলাপগঞ্জে তরুণীর মরদেহ উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০১৯
সিলেটের গোলাপগঞ্জে তরুণীর মরদেহ উদ্ধার

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে খাদেজা বেগম (১৮) নামের এক মানসিক ভারসাম্যহীন তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুরে গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

উদ্ধারকৃত তরুণী উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের লামা মেহেরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আখতারুজ্জামান মেম্বারের মেয়ে। সে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।

Manual7 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে খাদিজা বেগম নিজ হাতে নিজের গলায় ছুরি চালালে পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এরপর বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ মরদেহটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলি বলেন, খাদিজা বেগম মানসিক রোগী বলে জানিয়েছে তাঁর পরিবার। এ বিষয়ে তাঁরা পুলিশকে কাগজপত্রও দেখিয়েছে।

Manual2 Ad Code

এর আগে সকালে ফরহাদ আহমদ (২০) নামের আরেক তরুণের লাশ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের উত্তরপাড়া গ্রাম থেকে উদ্ধার করা হয়। ফরহাদ আহমদ ওই গ্রামের মৃত তালন আলীর ছেলে।

জানা যায়, গত রোববার মায়ের সাথে ঝগড়া করে ফরহাদ আহমদ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সোমবার সকালে এলাকাবাসী তার ঝুলন্ত লাশ দেখে পরিবার ও গোলাপগঞ্জ মডেল থানায় পুলিশকে অবগত করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

Manual1 Ad Code