কোম্পানীগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধে আফতাব খুন

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০১৯
কোম্পানীগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধে আফতাব খুন

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধে ফুফাতো ভাইয়ের আঘাতে খুন হয়েছেন আফতাব মিয়া (৩৫) নামের এক ব্যক্তি। নিহত আফতাব মিয়া কোম্পানিগঞ্জের টিকাডহর এলাকার জব্বার মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান কোম্পানিগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম।

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে ইকবাল মিয়া জোরপূর্বক আফতাব মিয়ার বাড়ীতে মাটি ভরাট করতে যান। এসময় আফতাব মিয়া বাধা দিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে করা হয়। আফতাব মিয়া নিহত হন। তাদের মধ্যে দীর্ঘদিন থেকে জায়গাসংক্রান্ত পারিবারিক বিরোধ চলে আসছিলো।

Manual1 Ad Code

কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের দুই পরিবারের মধ্যে জায়গা নিয়ে বিরোধ ছিল। একপক্ষ অন্য পক্ষের জায়গা দখল করতে গেলে এ ঘটনা ঘটে। এসময় ইকবালের সঙ্গে আরও কয়েকজন ছিলো।

Manual4 Ad Code