পরিকল্পনামন্ত্রীর সাথে সিলেট জেলা প্রেসক্লাবের মতবিনিময়

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০১৯
পরিকল্পনামন্ত্রীর সাথে সিলেট জেলা প্রেসক্লাবের মতবিনিময়

সিলেট জেলা প্রেসক্লাব


Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সাথে সিলেট জেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের মান উন্নয়নে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঐতিহ্যের ধারক সিলেট জেলা প্রেসক্লাবকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন মন্ত্রী।

Manual7 Ad Code

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সহ সভাপতি সাত্তার আজাদ, কোষাধ্যক্ষ ফয়সল আহমদ মুন্না, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক অলিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিনুল হক তুহিন, কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম, আলি আকবর কূহিনুর ও সাংবাদিক ছামির মাহমুদ।

Manual7 Ad Code

এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আকমল হোসেন ও ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা।

Manual2 Ad Code