সাবেক কমিশনার মকসুদ বক্ত’র মৃত্যুতে প্যানেল মেয়র লিপন বকস্’র শোক প্রকাশ

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০১৯
সাবেক কমিশনার মকসুদ বক্ত’র মৃত্যুতে প্যানেল মেয়র লিপন বকস্’র শোক প্রকাশ

সাবেক কমিশনার মকসুদ বক্ত’র মৃত্যুতে প্যানেল মেয়র লিপন বকস্’র শোক প্রকাশ

Manual1 Ad Code

সিলেট পৌরসভার সাবেক কমিশনার মকসুদ বক্ত’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র(১) ও ২৬ নং ওয়ার্ডের পর পর দুইবারের কাউন্সিলর রোটায়িান আলহাজ¦ তৌফিক বকস্ লিপন। তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য সিলেট পৌরসভার সাবেক কমিশনার মকসুদ বক্ত শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় কানাডার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন। সিলেট সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের তিন বারের সভাপতি ওমকসুদ বক্ত দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তাকে কানাডায় দাফন করা হবে বলে জানা গেছে। প্রেস-বিজ্ঞপ্তি।