৪ দিন ধরে মর্গে পড়ে আছে লাশ : নেই স্বজনদের খোঁজ

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০১৯
৪ দিন ধরে মর্গে পড়ে আছে লাশ : নেই স্বজনদের খোঁজ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার : ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ছবির এই মানুষটি।  গত ২৪ জানুয়ারী রাত ৯টায় দক্ষিণ সুরমা থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যান সিলেট ওসমানী হাসপাতালে।

Manual3 Ad Code

দুর্ঘটনার তিন দিন অতিবাহিত হতে চললেও এখন পর্যন্ত ঐ অজ্ঞাতনামা মৃত ব্যক্তির কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি।  লাশটি ওসমানী হাসপাতালের মর্গের হিমাগারে রাখা হয়েছে।

দক্ষিণ সুরমা থানার সেকেন্ড কর্মকর্তা এসআই রিপন দাশ বলেন, তারা লাশ উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যান।  উক্ত লাশ কারো পরিচিত হলে দক্ষিন সুরমা থানা এস এম পি সিলেট ০১৭২৭৯৫০৩৮৭ নং মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

Manual7 Ad Code