সিলেট নগরীতে ব্যবসায়ী খুন

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০১৯
সিলেট নগরীতে ব্যবসায়ী খুন

সিলেট নগরীতে ব্যবসায়ী খুন


Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় শাহাবুদ্দিন মিয়া (৪০) নামে এক ফল ব্যবসায়ী খুন হয়েছেন।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে মদিনা মার্কেট এলাকায় কামরুল মিয়ার কলোনিতে এ ঘটনাটি ঘটে বলে  নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।

নিহত শাহাবুদ্দিন দক্ষিণ সুরমার কুচাই সুলতানপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। তিনি মদিনা মার্কেট বাজারে ফলের ব্যবসা করতেন। এদিকে ঘটনার পর থেকে তার রুমমেট রহমান মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না ও তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।

নিহতের ভাইয়ের দাবি পরিকল্পিতভাবে শাহাবুদ্দিন মিয়াকে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে  জেদান আল মুসা বলেন, নিহতের মাথায় আঘাতের দাগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে তার রুমমেট রহমান মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রহমান মিয়ার খোঁজে পুলিশ তার দোকানে গিয়েও সেখানে তাকে পায়নি। তাকে আটকের চেষ্টা চলছে।

Manual7 Ad Code

এদিকে নিহতের দোকানের ম্যানেজার রুবেল মিয়া জানান- শাহাবুদ্দিন ও রহমান মিয়া মদিনা মার্কেট এলাকায় কামরুল মিয়ার কলোনির একটি বাসায় ভাড়া থাকতেন। বুধবার রাত ১টার দিকে দোকান বন্ধ করে বাসায় তিনি ও তার সকল কর্মচারীরা বাসায় যান। পরে কর্মচারীরা একসাথে রাতের খাবার খেয়ে বের হন। তখন বাসায় শাহাবুদ্দিন মিয়া ও রহমান মিয়াকে রেখে আসেন তারা।

Manual5 Ad Code

তিনি আরো জানান, বৃহস্পতিবার ফজরের নামাজের পর শাহাবুদ্দিন মিয়ার এক সহকর্মী কলোনিতে তাদের ঘরের সামনে দিয়ে যেতে দেখেন দরজা খোলা এবং শাহাবুদ্দিন মিয়ার গলা থেকে আওয়াজ হচ্ছে। আওয়াজ শুনে তিনি ঘরে ঢুকে দেখেন শাহাবুদ্দিন মিয়া মাথা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। এ অবস্থায় আশপাশের প্রতিবেশীদের নিয়ে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তিনি। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

Manual4 Ad Code

 

 

তথ্য সূত্র, সিলেট ভিউ২৪ ডটকম লিংক সংযুক্ত