মৌলিক চাহিদাগুলো প্রতিটি নাগরিক ভোগ করছেন : জেলা প্রশাসক

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০১৯
মৌলিক চাহিদাগুলো প্রতিটি নাগরিক ভোগ করছেন :  জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম

Manual2 Ad Code

সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার সারা দেশে উন্নয়নে কাজ করে যাচ্ছে।
সরকার গ্রামকে শহর বানানোর জন্য যে কাজ করছে সেটি হল শহরের সকল সুযোগ সুবিধা গ্রামে বসে যাতে মানুষ পেতে পারে।
অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা মৌলিক চাহিদাগুলো প্রতিটি নাগরিক ভোগ করছেন। সরকারের সাথে বেসরকারি বিভিন্ন সংস্থা জনকল্যাণে যে কাজগুলো করছে তা মানুষের দূর গোড়ায় পৌচাচ্ছে সরকারের আন্তরিকতার কারনে।
তিনি গতকাল মঙ্গলবার (৫ ফেব্র“য়ারি) সিলেট সদর উপজেলার আটখোলা ইউনিয়নে শিবের বাজারের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে এফআইভিডিবির বাস্তবায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় বয়স্ক ভাতা এবং বিশেষ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

Manual2 Ad Code

প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর অংশ হিসেবে ৩৩৭ জন বয়স্ক নারী পুরুষকে বয়ষ্ক ভাতা, চাঁদর, কম্বল, ছাতা, চেয়ার কমোড, ওয়াকিং স্টিক, উইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এফআইভিডিবির আইএফএসপি পরিচালক রুহেল কবির।
প্রোগ্রাম অফিসার মহসিন হাবিবের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিবির প্রাথমিক শিক্ষা কর্মসুচী সমন্বয়ক মো. আজিম উদ্দিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আব্দুল করিম। বক্তব্য রাখেন হাটখোলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বশর, ইউপি সদস্য আব্দুল হামিদ, নিজাম উদ্দিন, মবশ্বির আলী প্রমুখ।

Manual2 Ad Code

পরে অতিথিবৃন্দ ৩৭৭ জন নারী পুরুষকে অনুদানের অর্থ ও যাবতীয় সামগ্রী তুলে দেন। প্রেস-বিজ্ঞপ্তি ।