বালাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা সামস্’র দলীয় মনোনয়নপত্র জমা

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০১৯
বালাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা সামস্’র দলীয় মনোনয়নপত্র জমা

বালাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা সামস্’র দলীয় মনোনয়নপত্র জমা

Manual1 Ad Code

আসন্ন সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা যুবলীগের অন্যতম নেতা, জনপ্রিয় দৈনিক অনলাইন নিউজ পোর্টাল সানডে সিলেট ডট কম এর সম্পাদক ও প্রকাশক সামস্ উদ্দিন সামস্ নৌকা প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ।

Manual4 Ad Code

বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় সামস্ উদ্দিন সামস্ বলেন,বালাগঞ্জ হচ্ছে একটি ঐতিহ্যবাহী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ জনপদ।

Manual6 Ad Code

এই এলাকার সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি মডেল উপজেলা গঠনের লক্ষ্যে আমি উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চাই। আমি সবার দোয়া, আশীর্বাদ, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা চাই।

সকলের ঐকান্তিক প্রচেষ্ঠায় আমি সর্বস্তরের মানুষের সেবক হয়ে আজীবন কাজ করে যেতে ইচ্ছুক।  প্রেস-বিজ্ঞপ্তি।

Manual7 Ad Code