জাহেদকে ঢাকায় পাঠানো হচ্ছে : নির্যাতনকারী ছানু ও তার সহযোগীদের ফাঁসি দাবি

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০১৯
জাহেদকে ঢাকায় পাঠানো হচ্ছে  : নির্যাতনকারী ছানু ও তার সহযোগীদের ফাঁসি দাবি

জাহেদকে ঢাকায় পাঠানো হচ্ছে ঢাকায় : নির্যাতনকারী ছানু ও তার সহযোগীদের ফাঁসি দাবি

Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : গোলাপগঞ্জের বাঘার  জাহেদকে আজ বৃহস্পতিবার সিলেট ওসমানী হাসপাতাল থেকে উন্নত চিকৎসার জন্য ঢাকায় পাঠনো হচ্ছে।  জাহেদের চিকৎসা কাজে সহযোগীতা করছেন তাঁর গ্রামের লোকজন।  খবরটি নিশ্চিত করেছেন জাহেদের পরিবারের লোকজন।  অপরদিকে আজ (১৪ফেব্রুয়ারী) বিকালে বাঘা পরগনা বাজারে ২য় দিনের মত নির্যাতনকারী ছানু ও তার সহযোগীদের ফাঁসি চেয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।  প্রতিবাদ সভায় সভাপতিত্ব করবেন বাঘা ইউপির সাবেক চেয়ারম্যান আলতাব হোসেন।