ভাইস চেয়ারম্যান পদে শামীম কবীরের মনোনয়নপত্র জমা

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০১৯
ভাইস চেয়ারম্যান পদে শামীম কবীরের মনোনয়নপত্র জমা

ভাইস চেয়ারম্যান পদে শামীম কবীরের মনোনয়নপত্র জমা

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : আসন্ন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী সমাজসেবী শামীম কবীর।

Manual4 Ad Code

১৮ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩টায় সিলেট নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার খোরশেদ আলম এর কাছে তিনি মনোনয়পত্র দাখিল করেন। মনোয়নয়পত্র দাখিলকালে শামীম কবীর এর সাথে সমর্থকবৃন্দরা উপস্থিত ছিলেন।

শামীম কবীর উপজেলা কুচাই ইউনিয়নের আলমপুর গ্রামের সাবেক মেম্বার মোঃ মখন মিয়ার ছেলে। তিনি বিগত ৩০ বছর যাবৎ সামাজিক, সাংস্কৃতিক ও মানব সেবামূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। জনসেবাকে ইবাদত বলে মনে করে তিনি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যানে পদে প্রার্থী হয়েছেন। তিনি আশাবাদী জনগণ তার সেবামূলক কার্যক্রমকে মূল্যায়ন করে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবে। তিনি সকলের দোয়া প্রার্থী।

Manual2 Ad Code