সিলেটে হামলায় গুরুতর আহত সাংবাদিক ছামির মাহমুদ

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০১৯
সিলেটে হামলায় গুরুতর আহত সাংবাদিক ছামির মাহমুদ

সিলেটে হামলায় গুরুতর আহত সাংবাদিক ছামির মাহমুদ

Manual3 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : প্রতিবেশীর হামলায় গুরুতর আহত হয়েছেন জাগো নিউজের সিলেট ব্যুরো প্রধান ছামির মাহমুদ।  বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual4 Ad Code

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নগরীর ঘাসিটুলা এলাকায় তাঁর বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়- সাংবাদিক ছামির মাহমুদের মেয়ে সামিয়া বাসার বাইরে খেলছিল। এসময় পাশের বাসার এক যুবক সামিয়াকে থাপ্পড় মারে। সামিয়া কেঁদে বাসায় এসে বিষয়টি তার বাবাকে জানায়। তখন ছামির মাহমুদ সামিয়াকে থাপ্পড় মারার কারণ ঐ যুবকের কাছে জানতে চাইলে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে ওই যুবক রড দিয়ে সামির মাহমুদের মাথায় আঘাত করে। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তবে হামলাকারি যুবকের নাম জানা যায়নি।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বলেন, হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

Manual6 Ad Code