হযরত ছুলাই পাঞ্জা (রঃ) বাৎসরিক দোয়া মাহফিল সম্পন্ন

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০১৯
হযরত ছুলাই পাঞ্জা (রঃ)  বাৎসরিক দোয়া মাহফিল সম্পন্ন

Manual5 Ad Code
সিলেট সুরমা ডেস্ক : ৩৬০। আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত ছুলাই পাঞ্জা (রঃ) এর বাৎসরিক খতমে কোরআন, জিকির ও দোয়া মাহফিল গত ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। রাতভর কুরআন খতম ও জিকির জিকির আজগারের পর বাদ ফজর আখেরি মোনাজাত এর মাধ্যমে শেষ হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গোটাটিকর জামে মসজিদের মতোয়াল্লী আবদুল মুহিত কটা মিয়া, এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী রফিক মিয়া, জামাল মিয়া, ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, মহিবুর রহমান শাহজাহান, আব্দুল কাদির, নুর উদ্দিন, কন্টাই মিয়া, রিয়াজ উদ্দিন, আব্দুল কাদির, বাসিত মিয়া, ফজল আহমদ রফিক উদ্দিন আহমদ ও মাজারের খাদেম ফারুক মিয়া। দোয়া মাহফিলে রাতেই মাজার পরিদর্শন করেন ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ।