সিলেটে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান : মাদক’সহ আটক ২

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০১৯
সিলেটে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান : মাদক’সহ আটক ২

Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে চোলাই মদ ও ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে আটক করা হয়েছে।  গতকাল বুধবার এ অভিযান চালানো হয়।

Manual8 Ad Code

বৃহস্পতিবার এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা জানান, গতকাল বুধবার বিকেল পৌনে ৪টার দিকে এয়ারপোর্ট থানার লাক্কাতুরা স্টেডেয়ামের টিকেট কাউন্টারের সামনে হতে লিটন দাস (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ আটক করা হয়। সে রাজাবাড়ীর লাক্কাতুরা চা বাগানের মৃত বাইনা দাসের ছেলে।

চোলাই মদসহ আটক লিটন দাস
অপরদিকে রাত ১টায় কোতোয়ালী মেডেল থানার বন্দরবাজার পেপার পয়েন্টস্থ সিটি হার্ট আবাসিক হোটেলের সামন থেকে ইয়াবা বিক্রির সময় মো. একবাল হোসেন জুয়েল (২৮) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

Manual2 Ad Code

সআই মাহাবুর আলম মন্ডল ও এসআই সারোয়ার হোসেন ভূইয়া আটক মাদক ব্যবসায়িদের আসামী করে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Manual2 Ad Code