উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান আবু জাহিদের

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১২, ২০১৯
উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান আবু জাহিদের

আবু জাহিদ

Manual4 Ad Code

আসন্ন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, আওয়ামী লীগ সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী।

Manual7 Ad Code

তিনি বলেন, এ সরকারের আমলে দেশে যে সকল উন্নয়ন সাধিত হয়েছে অতীতের কোন সরকারের আমলে তা হয়নি।   প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে আওয়ামীলীগ ঐক্যবদ্ধ।

Manual3 Ad Code

তাই আসন্ন ১৮ মার্চের নির্বাচনে নৌকা মার্কায় ভোট বিপ্লবের মাধ্যমে দক্ষিণ সুরমাবাসী শেখ হাসিনাকে বিজয় উপহার দিতে প্রস্তুত রয়েছে। তিনি সরকারের উন্নয়ন কাজের মূল্যায়ন করে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

সোমবার ১১ মার্চ দুপুরে উপজেলার বরইকান্দির ১০নং রোডে কাজী আলফু মিয়া চেয়ারম্যানের বাড়ীতে নৌকার সমর্থনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবু জাহিদ।

কাজী আলফু মিয়া চেয়ারম্যানের সভাতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য তপন চন্দ্র পাল, বরইকান্দি ২নং ওয়ার্ডের মেম্বার এনমুল হক ছানু, স্টেশন রোডের ব্যবসায়ী জামাল মিয়া, বাবুল মিয়া, ফটি মিয়া, রাজিকুর রহমান রাজিক, সাহেল আহমদ, আব্দুল মুমিন প্রমুখ।

Manual3 Ad Code

সভায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।   প্রেস-বিজ্ঞপ্তি।

Manual7 Ad Code