সিলেটে জঙ্গল থেকে ৭ দিনের শিশু উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২২, ২০১৯
সিলেটে জঙ্গল থেকে ৭ দিনের শিশু উদ্ধার

Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের ওসমানীনগরে জঙ্গলে ফেলে দেয়া ৭ দিনের এক কন্যাশিশুকে উদ্ধার করেছেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান।

শুক্রবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তাজপুর ইউপির ৭নং ওয়ার্ডের মজলিশপুর গ্রামের শিক্ষক আরশ আলীর বাড়ি সংলগ্ন জঙ্গল থেকে শিশুটিকে উদ্ধার করেন তিনি।

উদ্ধারের পাশাপাশি, শিশুটি যেন মায়ের আদর, যত্ন থেকে বঞ্চিত না হয় সেজন্য অনাথ শিশুদের আশ্রয়স্থল দয়ামীররস্থ এসওএস শিশু পল্লী সিলেটের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন তিনি।

Manual1 Ad Code

ইউএনও মো. আনিছুর রহমান বলেন, শুক্রবার রাত ১১টার দিকে মজলিশপুর গ্রামের শিক্ষক আরশ আলীর বাড়ির তত্ত্বাবধায়ক মাছ ধরতে গেলে বাড়ির পুকুরপারের কাছের জঙ্গল থেকে নবজাতকের কান্না শুনতে পান। বিষয়টি শিক্ষক আরশ আলী আমাকে অবহিত করেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়ে জঙ্গল থেকে শিশুটিকে উদ্ধার করি।

Manual8 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগরের ওসি এমএম আল মামুন বলেন, ইউএনও মো. আনিছুর রহমানের এই দ্রুত পদক্ষেপ প্রশংসনীয়। শিশুটিকে দ্রুত উদ্ধার না করা হলে সে পশুদের খাবারে পরিণত হতে পারত। শিশুটিকে জঙ্গলে কে বা কারা ফেলে রেখে গেছে সে বিষয়ে খোঁজ করা হচ্ছে বলে জানান তিনি।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code