সিলেটের শীর্ষ সন্ত্রাসী ঝাড়ু আটক

sylhetsurma.com
প্রকাশিত মে ৩, ২০১৯
সিলেটের শীর্ষ সন্ত্রাসী ঝাড়ু আটক

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক :  দক্ষিণ সুরমার কদমতলী বাসস্ট্যান্ড থেকে অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলার আসামি মাসুদ আহমদ ওরফে ঝাড়ু মিয়া (২৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Manual7 Ad Code

আটককৃত মাসুদ আহমদ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লালপুর গ্রামের সিরাজ মিয়া ওরফে বুদু মিয়ার ছেলে।

Manual6 Ad Code

 

বর্তমানে তিনি দক্ষিণ সুরমার কদমতলী বাসস্ট্যান্ড সংলগ্ন মুজিব মিয়ার কলোনিতে ভাড়া থাকেন।

Manual4 Ad Code

মাুসদ আহমদ সিলেটের শীর্ষ সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ছিনতাইর একাধিক মামলা রয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

 

বৃহস্পতিবার বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর উইং কমান্ডার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এবং মেজর মো. শওকাতুল মোনায়েম ও অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের সমন্বয়ে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসময় তার কাছ থেকে একটি পাইপগানসহ কয়েকটি ধারালো অস্ত্র, মাদক ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে।

Manual5 Ad Code

 

ঝাড়ু মিয়াকে উদ্ধারকৃত আলামতসহ দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।