বরইকান্দিতে মাসব্যাপি কোরআন শিক্ষা প্রশিক্ষণ সম্পন্ন

sylhetsurma.com
প্রকাশিত জুন ৩, ২০১৯
বরইকান্দিতে মাসব্যাপি কোরআন শিক্ষা প্রশিক্ষণ সম্পন্ন

Manual5 Ad Code

সিলেটের বরইকান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের মাসব্যাপি কোরআন শিক্ষার পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। রবিবার দক্ষিণ সুরমা বরইকান্দি মিস্ত্রি মসজিদে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বরইকান্দি ইয়াং ফ্লাওয়ার ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন শিমুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিমের ইমাম ও খতিব মুফতি মাওলানা আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াং ফ্লাওয়ার ক্লাবের সাবেক সভাপতি দিলোয়ার হুসেন রানা, ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্ঠা মাওলানা মুজিবুর রহমান, সাবেক সভাপতি অ্যাডভোকেট খালেদ জুবায়ের, সহ-সভাপতি মাহবুবুর রহমান মান্না, বিশিষ্ট মুরব্বি মামুনুর ইসলাম, শিক্ষক আব্দুল মজিদ খান। অনুষ্ঠান শেষে প্রতিভাবান শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অতিথিরা।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি আব্দুল করিম পিন্টু, সহ-সাধারন সম্পাদক জাবীর খান মুফতি, সংগঠনিক সম্পাদক ফাহিমুর রহমান, অর্থ-সম্পাদক এস আর সাজিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠক রায়হান, মাসুম, নাছির, এলিন, জাবু, নিয়াজ, আলী, সায়েম, নাঈম, কামরুল ইসলাম শুকু, মাহিদ, পাপ্পু, কামাল, আলী হুসেন, জাহিদ, শামিম, মিনহাজ সজিব সাকিব প্রমূখ। বিজ্ঞপ্তি