আলমপুরে হামলার শিকার আওয়ামী লীগ নেতা জামাল

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ৬, ২০১৯
আলমপুরে হামলার শিকার আওয়ামী লীগ নেতা জামাল

Manual2 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের আলমপুর এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা মো. জামাল উদ্দিনের উপর হামলা চালিয়েছে একদল দুবৃর্ত্ত। এ ঘটনায় জামাল উদ্দিন মোগলাবাজার থানায় অভিযোগ প্রদান করলে পুলিশ প্রাথমিক অবস্থায় অভিযোগটি সাধারণ ডায়েরী হিসেবে লিপিবদ্ধ করেন। সাধারণ ডায়েরী নং- ১১৯০, তারিখ ৩০/০৬/২০১৯ইং। আহত জামাল উদ্দিন আলমপুরের মৃত রাজা মিয়ার পুত্র। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ৩০ জুন দুপুরে আলমপুর জামে মসজিদের সমানে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার নাহিদ, আব্দুর নূর, আবুল কালামরা হামলা চালিয়ে তাকে আহত করে। লিখিত অভিযোগে জামাল উদ্দিন আরো উল্লেখ করেন, হামলাকারীরা তাকে প্রাননাশের হুমকি অব্যাহত রেখেছে।  প্রেস-বিজ্ঞপ্তি।