সিলেট নগরী থেকে ১০ জুয়াড়ি আটক

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ১৯, ২০১৯
সিলেট নগরী থেকে ১০ জুয়াড়ি আটক

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জন জুয়াড়িকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলো- মৌলভীবাজারের বড়লেখার মো. কাজল মিয়ার ছেলে মো. ইব্রাহিম (১৮), হবিগঞ্জের আউসপাড়া গ্রামের মৃত রমিজ আলীর ছেলে মো. শের আলী (৩০), দক্ষিণ সুরমা লালা বাজারের আব্দুল হালিমের ছেলে মো. বিল্লাল (৪২), কুমিল্লা জেলার মুরাদনগরের মো. রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (৩৮), মদিনা মার্কেটের মৃতঃ আব্দুস সামাদের ছেলে মো. এহতেসানুল কামিল (৪৬), সুনামগঞ্জের দোয়ারাবাজারের মো. গিয়াসের ছেলে মো. আরিফ (২৬), ছাতক থানার কাটিবাগের মো. আতাউর রহমানের ছেলে মো. কামরুল হক (২৫), মোগলাবাজারের দক্ষিণ নইখাই মৃত হাফিজ মনিরুদ্দীনের ছেলে মো. কুতুব উদ্দিন (২৫), চৌখিদেখির ইউনুস আহমেদের ছেলে মো. আলমগীর (২৭), সুবিদবাজারের মৃত নওয়াব আলীর ছেলে মো. পলাশ আহম্মদ (৩৫)।

Manual6 Ad Code

আটককৃতদের সিলেট কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের মিডিয়া অফিসার মেজর মো. শওকাতুল মোনায়েম।

Manual6 Ad Code