খাসদবির এলাকায় শপিং ব্যাগের ভেতর নবজাতকের লাশ

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ১৯, ২০১৯
খাসদবির এলাকায় শপিং ব্যাগের ভেতর নবজাতকের লাশ

Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট নগরীতে শপিং ব্যাগের ভেতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

Manual7 Ad Code

শুক্রবার জুমার নামাজের পর খাসদবির এলাকায় বাসিন্দারা ব্যাগটি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনস্থলে এসে লাশটি উদ্ধার করে।

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর খাসদবির ইসরাইল মিয়া রোডের কুনু মিয়ার বাড়ির সামনে একটি শপিং ব্যাগে স্থানীয়রা নবজাতকের লাশ দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ফাঁড়ির ইনচার্জ এসআই বাতেন লাশটি উদ্ধার করেন।

নবজাতকের লাশটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি শাহদত হোসেন বলেন, লাশটি সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code