কদমতলী থেকে শিশু কন্যা বিথী উরফে সোনামনি নিখোঁজ

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ২৩, ২০১৯
কদমতলী থেকে শিশু কন্যা বিথী উরফে সোনামনি নিখোঁজ

Manual7 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলী এলাকা থেকে সাড়ে তিন বছরের শিশু কন্যা বিথী উরফে সোনামনি নিখোঁজ হয়েছে ।

Manual7 Ad Code

সে সুনামগঞ্জ জেলার বিশম্ববপুর উপজেলার পাঁচগাঁও শাহাপুর গ্রামের আফছার মিয়া ও রুবিনা বেগমের কন্যা । সোমবার সকাল ৯ টায় কদমতলী ফেরিঘাট সড়কের পাশ^বর্তী টিপু বক্সের কলোনীর সামন থেকে সে নিখোঁজ হয়।

Manual4 Ad Code

বিথী উরফে সোনামনি মা বাবার সাথে টিপু বক্সের কলোনীতে বসবাস করে আসছে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরী করেন বিথীর মা রুবিনা বেগম। সাধারণ ডায়েরী নং- ৯৫১, তারিখ- ২৩/০৭/২০১৯ ইং।

সাধারণ ডায়েরীতে রুবিনা বেগম উল্লেখ করেন, বিথী প্রতিদিনের মতো কলোনীর পাশে রাস্তায় খেলতে গিয়ে আর ফিরে আসেনি। তার পড়নে ছিলো শুধু বাদামী রংয়ের একটি হাফ পেন্ট, তার গায়ের রং শ্যামলা, উচ্চতা আড়াই ফুট, বিথী উরফে সোনামনি গলার ডান পাশে পোড়া আঘাতের চিহ্ন রয়েছে।

Manual4 Ad Code

যদি কোনো স্ব-হৃদয়বান ব্যক্তি বিথীর সন্ধান পান তাহলে ০১৭৮৪-১৬৪৫১৭ নং মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। প্রেস-বিজ্ঞপ্তি।

Manual1 Ad Code