গোলাপগঞ্জে হাওরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ২৬, ২০১৯
গোলাপগঞ্জে হাওরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মৃত্যু


Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে হাওরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬জুলাই) উপজেলার বাঘা ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

সূত্র জানায়, শুক্রবার বেলা ১০টার দিকে মুসলিমাবাদ গ্রামের আব্দুল খালিকের ছেলে আহসান আহমদ (৬) বাঘা হাওরে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে হাওরে অনেক খুঁজাখুঁজির পর আহসানের লাশ পাওয়া যায়। পরে একটি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে হাসপাতালের কর্তব্য ডাক্তার মৃত ঘোষণা করেন।

বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছানা মিয়া শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Manual3 Ad Code