ভিপি শামীমের কৃতজ্ঞতা প্রকাশ

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯
ভিপি শামীমের কৃতজ্ঞতা প্রকাশ

Manual8 Ad Code

সিলেট জেলা যুবলীগের সম্মেলনে বিশাল ভোটের ব্যবধানে সভাপতি পদে বিজয়ী লাভ করায় শামীম আহমদ (ভিপি) কেন্দ্রীয় যুবলীগ, স্থানীয় আওয়ামী লীগ ও কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Manual5 Ad Code

সোমবার রাত সাড়ে ১০টায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মাদ ওমর ফারুক চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: হারুনুর রশীদ এবং সকল কাউন্সিলদের প্রতি কৃতজ্ঞতা জানান।
জেলা যুবলীগকে ঢেলে সাজাতে তিনি কেন্দ্র ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। প্রেস-বিজ্ঞপ্তি।

Manual7 Ad Code