লামাবাজার থেকে ইয়াবাসহ আটক ২

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২, ২০১৯
লামাবাজার থেকে ইয়াবাসহ আটক ২

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট নগরীর লামাবাজার এলাকার মদন মোহন কলেজের পাশ থেকে ৩৩৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

Manual1 Ad Code

আটককৃতরা হচ্ছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মিরবক্সপুর গ্রামের তাজুল আহমেদের ছেলে সায়েক আহমেদ (৩৫) ও সিলেটের বালাগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের ময়না মিয়ার ছেলে ওয়েজ মিয়া (২৪)।

Manual6 Ad Code

আটককৃতদের সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।

Manual7 Ad Code