জৈন্তাপুর সীমান্তে ১১টি ভারতীয় গরু জব্দ

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৬, ২০১৯
জৈন্তাপুর সীমান্তে ১১টি ভারতীয় গরু জব্দ

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের সীমান্ত উপজেলা জৈন্তাপুরের সীমান্ত পিলার ১৩০১ জঙ্গীবিল এলাকা থেকে ১১টি ভারতীয় গরু জব্দ করেছে ৯ বিজিবির লালাখাল ক্যাম্পের সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু চোরাকারবারিরা পালিয়ে যায়।

Manual4 Ad Code

রোববার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টায় ১৯ বিজিবির লালাখাল ক্যাম্প কমান্ডারের নেতৃত্ব অভিযান চালিয়ে ১১টি ভারতীয় গরু জব্দ করা হয়। । জব্দকৃত গরুগুলো বর্তমানে লালাখাল বিজিবি ক্যাম্পে রয়েছে।

Manual3 Ad Code

এ ব্যাপারে লালখাল বিজিবি ক্যাম্প কমান্ডার জানান, আমরা কাস্টমকে গরু আটকের বিষয় জানিয়েছি এবং নিলামের জন্য তাদেরকে ইনফরমেশন করা হয়েছে। কাস্টম কর্মকর্তা এলে আমরা জব্দকৃত গরু নিলামে দিব।