গাছবাড়ী জিসি সড়ক উন্নয়ন কাজ : ফলকে বিএনপি নেতার নাম থাকায় ভেঙে দিলো উত্তেজিত জনতা

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০১৯
গাছবাড়ী জিসি সড়ক উন্নয়ন কাজ : ফলকে বিএনপি নেতার নাম থাকায় ভেঙে দিলো উত্তেজিত জনতা

Manual8 Ad Code

কানাইঘাট সংবাদদাতা : কানাইঘাটে একটি সড়কের উন্নয়ন কাজের ফলকে বিএনপি নেতার নাম থাকায় তা ভেঙে দিয়েছে এলাকাবাসী।  গতকাল বিকেলে উপজেলার গাছবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, কানাইঘাটের গাছবাড়ি বাজার সড়কটি বেশ কিছুদিন ধরে ব্যাপক ভাঙা অবস্থায় রয়েছে। সম্প্রতি বৃষ্টির কারনে সড়কটির একাদিক স্থানে বড় বড় গর্ত হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এমতাবস্থায় সড়কটি মেরামতের দাবী তুলেন এলাকাবাসী। তাদের দাবীর প্রেক্ষিতে মেরামতের উদ্যোগ নেন উপজেলা প্রশাসন। গত ১ সেপ্টেম্বর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী। কিন্তু নাম ফলকে তার নামের সাথে স্থানীয় ঝিঙাবাড়ি ইউনিউনের চেয়ারম্যান বিএনপি নেতা আব্বাস উদ্দিনের নাম থাকায় এর প্রতিবাদ করেন স্থানীয় আওয়ামীলীগ নেতারা। এ নিয়ে এলাকায় পক্ষে বিপক্ষে আলোচনার সৃষ্টি হয়। শেষে গতকাল বিকেলে স্থানীয় জনতা একত্রিত হয়ে নাম ফলকটি ভেঙে ফেলেন।