প্রবাসী সুহেল আহমদকে বিজয়ের কণ্ঠ’র সংবর্ধনা

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০১৯
প্রবাসী সুহেল আহমদকে বিজয়ের কণ্ঠ’র সংবর্ধনা

Manual2 Ad Code

আমেরিকা প্রবাসী বিশিষ্ঠ সমাজ সেবক সুহেল আহমদ মঙ্গলবার দৈনিক বিজয়ের কণ্ঠ অফিস পরিদর্শন করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান দৈনিক বিজয়ের কণ্ঠ’র সম্পাদক মন্ডলীর সভাপতি বিশিষ্ঠ শিল্পপতি আলহাজ্ব মো. মোসলেহ উদ্দিন খান ও দৈনিক জিয়ের কণ্ঠ সম্পাদক ও প্রকাশক জে এ কাজল খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মেট্রোসিটি উইমেন কলেজের নির্বাহী পরিচালক বাহাউদ্দিন, মেট্রোসিটি উইমেন কলেজের প্রভাষক ও কো-অর্ডিনেটর মো. আলাউদ্দিন আলাল, সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক আবুল হাসান কাসেম, মেট্রোসিটি উইমেন কলেজের প্রভাষক (রসায়ন) আল আমিন -সহ পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।