মাদানিয়া কোরআন শিক্ষাবোর্ডের মজলিসে আমেলা অনুষ্ঠিত

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৭, ২০১৯
মাদানিয়া কোরআন শিক্ষাবোর্ডের মজলিসে আমেলা অনুষ্ঠিত

Manual6 Ad Code

মাদানিয়া ক্বোরআন শিক্ষাবোর্ড বাংলাদেশের মজলিসে আমেলা (কার্যনির্বাহী কমিটি) ১৭ অক্টোবর বৃহস্পতিবার বাদ যোহর নগরীর শিবগঞ্জ জামিয়া হাতিমিয়া হাফিজিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।

বোর্ডের নির্বাহী সভাপতি মাওলানা ক্বারী ফয়যুল হাসান খাদিমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ এর পরিচালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে আমেলায় ঢাকায় সেমিনার আয়োজনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Manual2 Ad Code

এসময় কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, বোর্ডের অন্যতম সহ-সভাপতি মাওলানা মুফতী আজির উদ্দিন, মাওলানা আনোয়ার হুসাইন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুস শহীদ, পরিদর্শন সম্পাদক মাওলানা মঞ্জুর আহমদ, সহ-পরিদর্শন সম্পাদক মাওলানা খলিলুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা আবুল বাশার, সহ- প্রকাশনা সম্পাদক মাওলানা জাহিদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূর আহমদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ছাদ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুর রহমান, প্রচার সম্পাদক হাফিজ মানসুর বিন সালেহ, দাওয়াত বিষয়ক সম্পাদক মাওলানা হাবীব আহমদ শিহাব, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল মতীন, মাওলানা মিসবাহ আহমদ রুকন, নির্মাণ বিষয়ক সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, মাওলানা ফারুক আহমদ, উন্মুক্ত কুরআন শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, সদস্য মাওলানা আব্দুল করিম প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

Manual2 Ad Code