চলন্ত বাসে আগুন

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৯
চলন্ত বাসে আগুন

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Manual3 Ad Code

সোমবার (২১ অক্টোবর) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে সরকারি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট শহরগামী একটি যাত্রীবাহী বাস দক্ষিণ সুরমার আলমপুর এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে। পরে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যায়। তবে ধাক্কাধাক্কিতে ৬ জন আহত হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।