আওয়ামী লীগের সম্মেলন : সভাপতি-সুহেদ : সাধারণ সম্পাদক-ইকবাল

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৯
আওয়ামী লীগের সম্মেলন : সভাপতি-সুহেদ : সাধারণ সম্পাদক-ইকবাল

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক :  সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক নির্বাচনে সিলেট জেলা পরিষদ সদস্য স্যায়িদ আহমেদ সুহেদ বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৯৮টি, তার নিকটতম প্রার্থী পাখি মিয়া পেয়েছেন ৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রথম দিকে ৫ জন প্রার্থীতা ঘোষণা করলেও পরে সমঝোতার মাধ্যেমে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ইকবাল আহমদ। নির্বাচন পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ। নির্বাচিতদের কাছে সাধারণ ভোটারদের প্রত্যাশা তারা এলাকার সাধারণ ভোটের মূল্যায়ন দিয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে কাজ করে যাবেন। এ দিকে সুহেদ আহমদ তাকে নির্বাচিত করায় সাধারণ ভোটারদের অভিনন্দন জানিয়ে বলেন, ভোটারগণ আমাকে যে মূল্যায়ন দিয়েছেন আমি আশা করি তাদের সম্মান রাখার চেষ্টা করবো।